ভূমিকা
বাংলাদেশে এই ডিজিটাল যুগে আমরা প্রতিদিন অনলাইনে আরও বেশি সময় কাটাচ্ছি। বিকাশে টাকা পাঠাচ্ছি, Facebook-এ যোগাযোগ করছি, অনলাইনে কেনাকাটা করছি। কিন্তু এই সুবিধার সাথে আসছে নতুন ধরনের ঝুঁকি।
InfoSec Bulletin-এ বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে আমার গবেষণা ও লেখালেখির অভিজ্ঞতা থেকে আমি দেখেছি যে ফিশিং, ম্যালওয়্যার, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আক্রমণ প্রতিনিয়ত বাড়ছে। বিশেষ করে যারা ডিজিটাল প্রযুক্তিতে নতুন, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন।
সাইবার সিকিউরিটি পেশাদারদের বিশাল চাহিদা
শুধু ব্যক্তিগত সুরক্ষা নয়, সাইবার সিকিউরিটি আজ বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন পেশাগুলোর একটি।
৪.৮ মিলিয়ন সাইবার সিকিউরিটি পদ বিশ্বব্যাপী শূন্য রয়েছে (ISC2, 2024)। বর্তমান workforce-কে ৮৭% বৃদ্ধি করতে হবে চাহিদা পূরণে (World Economic Forum)। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে সবচেয়ে বেশি ঘাটতি, প্রায় ৩.৪ মিলিয়ন শূন্য পদ। US Bureau of Labor Statistics অনুযায়ী ২০২৪-২০৩৪ সালে এই সেক্টরে ৩৩% চাকরি বৃদ্ধি প্রত্যাশিত। ২৭% প্রতিষ্ঠানে সাইবার আক্রমণ হয়েছে শুধুমাত্র দক্ষ জনবলের অভাবে (SANS Institute, 2026)।
সোজা কথায়, চাহিদা অনেক বেশি, যোগান অনেক কম। যারা এই দক্ষতা অর্জন করবেন, তাদের জন্য দেশে-বিদেশে অসংখ্য সুযোগ অপেক্ষা করছে।
দুটি সমস্যা, একটি সমাধান
এই দুটি বাস্তবতার কথা মাথায় রেখেই আমি তৈরি করেছি বাংলা সাইবার সিকিউরিটি ১০১:
- ব্যক্তিগত সুরক্ষা: নিজে ও পরিবার অনলাইনে নিরাপদ থাকুন
- ক্যারিয়ার সুযোগ: বিশ্বের সবচেয়ে চাহিদাসম্পন্ন সেক্টরে প্রবেশ করুন
এটি বাংলায় প্রথম পূর্ণাঙ্গ সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ, সম্পূর্ণ বিনামূল্যে।
কোর্সের মূল বৈশিষ্ট্য
| বিষয় | বিবরণ |
|---|---|
| মোট ভিডিও | ২৮টি |
| মোট মডিউল | ৮টি |
| আনুমানিক সময় | ১২+ ঘণ্টা |
| ভাষা | সম্পূর্ণ বাংলা |
| মূল্য | বিনামূল্যে |
| সার্টিফিকেট | হ্যাঁ (বিনামূল্যে) |
৮টি মডিউল
মডিউল ১: সূচনা. সাইবার নিরাপত্তার গুরুত্ব, কোর্সের রোডম্যাপ, প্রস্তুতি
মডিউল ২: ভিত্তি. মৌলিক ধারণা, CIA Triad, হ্যাকারদের ধরন, আক্রমণের প্রকারভেদ
মডিউল ৩: দৈনন্দিন নিরাপত্তা. মোবাইল ব্যাংকিং, সোশ্যাল মিডিয়া, পাবলিক WiFi, পরিবারের সুরক্ষা
মডিউল ৪: পরিচয় সুরক্ষা. পাসওয়ার্ড ব্যবস্থাপনা, Two-Factor Authentication, অ্যাকাউন্ট রিকভারি, ফিশিং প্রতিরোধ
মডিউল ৫: ডিভাইস সুরক্ষা. কম্পিউটার ও মোবাইল সেটিংস, Antivirus, Backup, নিরাপদ ব্রাউজিং
মডিউল ৬: কারিগরি ভিত্তি. নেটওয়ার্ক বেসিক, Router সুরক্ষা, Operating System, Linux পরিচিতি
মডিউল ৭: পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়া. Log বিশ্লেষণ, Incident Response, রিপোর্ট লেখা
মডিউল ৮: ক্যারিয়ার ও ভবিষ্যৎ. সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার, সার্টিফিকেশন রোডম্যাপ
দুইটি শেখার পথ
সুরক্ষা পথ (Protection Path)
Module 1-5 | ১৯টি ভিডিও
যারা নিজের এবং পরিবারের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে চান তাদের জন্য। কোনো প্রযুক্তিগত পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
ক্যারিয়ার পথ (Career Path)
Module 1-8 | সম্পূর্ণ ২৮টি ভিডিও
যারা সাইবার সিকিউরিটিতে পেশাদার ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য। Technical modules সহ পূর্ণাঙ্গ প্রশিক্ষণ।
কীভাবে এনরোল করবেন?
অনেকে জিজ্ঞেস করছেন, এই কোর্সে কীভাবে এনরোল করবো? উত্তর সিম্পল: সাবস্ক্রাইব করুন। ব্যস, আপনি এনরোলড।
সাবস্ক্রাইবাররা পাবেন:
গিটবুকে ডিটেইলড নোটস ও সামারি। কুইজ ও প্রজেক্ট ওয়ার্ক। এক্সক্লুসিভ রিসোর্সেস (চেকলিস্ট, টেমপ্লেট)। ফ্রি সার্টিফিকেট অফ কমপ্লিশন। ডিপ্লোমা এক্সামে অংশগ্রহণের সুযোগ।
গুরুত্বপূর্ণ: সার্টিফিকেট ও এক্সামের জন্য সাবস্ক্রিপশন বাধ্যতামূলক। সার্টিফিকেট ইস্যু করার আগে আমি YouTube Studio থেকে ভেরিফাই করবো।
এখনই সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করুন। All Notifications অন করুন।
সার্টিফিকেশন
কোর্স শেষে পরীক্ষার মাধ্যমে দুই ধরনের সার্টিফিকেট অর্জন করা যাবে:
Certificate of Completion: Protection Path সম্পন্নকারীদের জন্য
Diploma Certificate: Career Path সম্পন্নকারীদের জন্য
কোথায় পাবেন?
YouTube: ভিডিও লেকচার
GitBook: বিস্তারিত নোট, চেকলিস্ট, কুইজ, অনুশীলন
GitBook Link: haquenam.gitbook.io/banglacybersecurity101
আমার সাইবার সিকিউরিটি যাত্রা
বাংলাদেশের সাইবার নিরাপত্তা নিয়ে আমি দীর্ঘদিন ধরে গবেষণা ও লেখালেখি করছি। InfoSec Bulletin-এ আমার প্রকাশিত কিছু নিবন্ধ:
Cybersecurity Risks in Digital Banks of Bangladesh: ডিজিটাল ব্যাংকিংয়ের সাইবার ঝুঁকি ও প্রতিকার নিয়ে বিস্তারিত বিশ্লেষণ
Navigating the Cyber Threat Landscape, Digital Bank, Bangladesh Perspective: বাংলাদেশের প্রেক্ষাপটে সাইবার হুমকি মোকাবেলার কৌশল
২৬+ বছরের IT অভিজ্ঞতায় আমি UN, Cisco, IBM, Microsoft, ServiceNow, Accenture সহ বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করেছি। এছাড়া University of Coventry-তে MBA শিক্ষার্থীদের guest lecturer হিসেবে পড়াই।
এই সমস্ত অভিজ্ঞতা থেকে একটি বিষয় স্পষ্ট: সাইবার নিরাপত্তা আজকের দিনে আর ঐচ্ছিক নয়, এটি অপরিহার্য। আর বাংলাভাষীদের জন্য এই জ্ঞান সহজলভ্য করাই এই কোর্সের উদ্দেশ্য।
কেন এই কোর্স বিনামূল্যে?
সাইবার সচেতনতা সবার অধিকার। অর্থের অভাবে কেউ যেন অনলাইন নিরাপত্তার জ্ঞান থেকে বঞ্চিত না হয়, এই বিশ্বাস থেকেই এই কোর্স সম্পূর্ণ বিনামূল্যে।
আপনার পরিবার, বন্ধু, সহকর্মীদের সাথে শেয়ার করুন। একসাথে আমরা একটি সাইবার-সচেতন বাংলাভাষী সম্প্রদায় গড়ে তুলতে পারি।
স্টে সাইবার সেফ!
Enamul Haque
Emerging Tech with Enam
সংযুক্তি
কোর্স লিংক: YouTube
Emerging Tech with Enam – GitBook: haquenam.gitbook.io/banglacybersecurity101
আমার অন্যান্য কাজ: InfoSec Bulletin Articles: infosecbulletin.com Personal Website: enamulhaque.co.uk
#সাইবারসিকিউরিটি #বাংলাকোর্স #অনলাইননিরাপত্তা #ফ্রিকোর্স #CyberSecurity #BanglaEducation #EmergingTechWithEnam #InfoSecBulletin




Leave a comment